ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ বিকাল ৫:৪৯

‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের ওয়েবসাইটে গতকাল রাতে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান ফুলহাম থেকে গত আগস্টে ধারে যোগ দেন ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরে খেলা ক্লাব বোরহাম উডে। চলতি সপ্তাহের শুরুতে মোটসপুর পার্কে ফুলহামের অনুশীলন গ্রাউন্ড গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে পুরস্কারটি নেন ফারহান।

ফুলহামের একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হয়। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত, সিলেটি শিকড়ের—যদিও তাঁদের জন্মও যুক্তরাজ্যে। লন্ডনের রাস্তায় বেড়ে ওঠা ফারহান ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন চেলসির একাডেমিতে। কিন্তু ২০১৯ সালে তিনি পাড়ি জমান পশ্চিম লন্ডনের আরেক ক্লাব ফুলহামের একাডেমিতে।

গত মৌসুমে পেশাদার হিসেবে নিজের প্রথম বছরে প্রিমিয়ার লিগ টুতে (অনূর্ধ্ব–২১ পর্যায়) ২১ ম্যাচে ১৭টি গোল অবদান রেখে ফুলহামের চতুর্থ হওয়ায় দারুণ অবদান রাখেন ফারহান। গত নভেম্বরে হন এই লিগের মাসসেরা খেলোয়াড়। মৌসুমে সেরা খেলোয়াড়ের মনোনয়নও পান ১৯ বছর বয়সী ফারহান। বোরহাম উডে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এ পর্যন্ত চার ম্যাচে খেলেছেন।
ফিফা আসিয়ান কাপে গত মাসে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক ফারহানের। ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথম গোলটাও পেয়ে যান। প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি নিয়ে ফুলহামের ওয়েবসাইটকে ফারহান বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।’
ফারহান আরও বলেন, ‘প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। সামনে আন্তর্জাতিক বিরতিতে আমাদের ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে, আমি ইতিমধ্যেই প্রচুর বার্তা পেয়েছি এবং এর জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
জনি হেইনেস ট্রফি জয় নিয়ে ফারহানের অনুভূতি, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’
জনি হেইনেস ট্রফি কী
ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে এই ট্রফির প্রবর্তন করা হয়। একাডেমির বর্ষসেরা তরুণ খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়া হচ্ছে ২০১৯ সাল থেকে। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যাম এই ট্রফি চালুর ধারণা দেন।

শান্তা / শান্তা

ধারাবাহিকতা চান শান্ত

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?

এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর

৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চোট কাটিয়ে ফিরে নেইমারের জোড়া গোল