ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

‘মাথা ঠান্ডা রাখতে হবে’, অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১১:২৫

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে শুরুতে বড় হার দেখল বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা তাদের ৭ উইকেটে হারিয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে ধৈর্য ধরে খেলার কথা জানালেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তার মতে, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে দলকে। জ্যোতি বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। খেলতে হবে ধৈর্য ধরে। পরের ম্যাচে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করছি।’

ব্যাটিং বিপর্যয় কিংবা অধারাবাহিকতা বাংলাদেশ নারী দলের চিরাচরিত রূপ। শুরুতেই উইকেট হারালে ব্যাটিংয়ের পরিকল্পনা ঠিক থাকে না বলে দাবি বাংলাদেশ অধিনায়কের, ‘নতুন বলে ব্যাটিং করতে আমাদের সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে এতগুলো উইকেট হারানো যাবে না। জুটি গড়তে পারিনি। তাই আমরা পথ হারিয়ে ফেলেছি।’

হারের মাঝেও ইতিবাচকতা খোঁজার চেষ্টা করছেন জ্যোতি, ‘অনেক ইতিবাচক দিকও ছিল। (অভিষিক্ত) হাবিবা পিংকি আক্রমণাত্মক ছিল। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে। যে-ই বোলিং করেছে, সঠিক জায়গায় বোলিং করেছে। পরের ম্যাচেও এই ইতিবাচক দিকগুলো ধরে রাখতে হবে।’

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ