ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১২:৬


চীনা ওপেনে শিরোপা জয়ের আনন্দ বেশিদিন ধরে রাখতে পারলেন না নোভাক জকোভিচ। টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্যের পর সাংহাই মাস্টার্সে নেমেই হারের মুখ দেখলেন সার্বিয়ার এই টেনিস তারকা। ২০২৩ সালের চ্যাম্পিয়ন হুবার্ট হুরকাকজের কাছে সরাসরি সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে থাকা হুরকাকজ ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করেন সাবেক বিশ্বসেরা জকোভিচকে। বয়সে ১০ বছরের ছোট পোলিশ খেলোয়াড়ের বিপক্ষে এ হার জকোভিচের জন্য ছিল অপ্রত্যাশিত।

বেইজিংয়ে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখে ক্যারিয়ারের ১০২তম পেশাদার শিরোপা জিতে সাংহাইয়ে পা রেখেছিলেন জকোভিচ। কিন্তু সেই সাফল্যের মাত্র তিন দিনের মাথায় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই থেমে গেল তার পথচলা।
এ জয়ের মধ্য দিয়ে জকোভিচের বিপক্ষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছেন হুরকাকজ। এর আগে দুই খেলোয়াড়ের নয়বারের মুখোমুখি লড়াইয়ের কোনোটিতেই জিততে পারেননি তিনি। এবার এক ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ১৩টি এস মেরে প্রথমবারের মতো সার্বিয়ান তারকাকে হারালেন পোলিশ খেলোয়াড়।

ম্যাচের দ্বিতীয় সেটে চতুর্থ গেমে ডাবল ফল্ট করে প্রতিপক্ষকে ৩-১ গেমে এগিয়ে যাওয়ার সুযোগ দেন জকোভিচ। সেই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সরাসরি সেটে জয় নিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন হুরকাকজ।

শান্তা / শান্তা

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড