ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১২:১৫

হ্যামস্ট্রিং ও বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের উইল ও’রোর্ক। মূলত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের কঠিন টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বিশ্রামে রাখছে কিউই টিম ম্যানেজমেন্ট।

গত জুনের শেষ দিক থেকেই মাঠের বাইরে রয়েছেন ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট উভয় স্কোয়াডেই তার থাকার কথা ছিল। তবে পুনর্বাসন প্রক্রিয়া ও বোলিং লোড ধীরে ধীরে বাড়াতে তাকে আরও কিছুটা সময় দেয়ার সিদ্ধান্ত হয়েছে। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ও’রোর্কের ছিটকে যাওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘ঘরের মাঠে ভারতের মতো একটি মারকুটে দলের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজ মিস করা উইল ও’রোর্কের জন্য নিশ্চিতভাবেই হতাশাজনক। তবে আগামী কয়েক মাস আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে কারণেই তার ফিটনেস নিয়ে আমরা কোনো ঝুঁকি না নিয়ে রক্ষণাত্মক বা রক্ষণশীল পথ বেছে নিয়েছি।’
কোচ আশা প্রকাশ করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের শেষ দিকে প্লানকেট শিল্ডে ক্যান্টারবারির হয়ে মাঠে ফিরতে পারবেন ও’রোর্ক। পার্থে আগামী ৯ই ডিসেম্বর শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের আগেই তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ও’রোর্কের সাম্প্রতিক সময়ে চোট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রায় সাত মাস মাঠের বাইরে থাকার পর গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে তিনি ক্রিকেটে ফেরেন। এরপর জুনে ইংল্যান্ড সফরে গিয়ে নটিংহ্যাম টেস্টের শেষ দিনে হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের চোট পান। আগস্টে অনুশীলনের সময় কাফ স্ট্রেইনে আক্রান্ত হওয়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা এই পেসারের মাঠে ফেরার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয়।
এদিকে, আগামীকাল ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। আসন্ন এই সফরে আগামী ২২শে অক্টোবর থেকে ১লা নভেম্বর পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি, ৪ থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলার কথা রয়েছে। পরবর্তীতে ১৯ থেকে ২৩শে নভেম্বর ওয়েলিংটন ও ২৭শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ক্রাইস্টচার্চে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের। 

শান্তা / শান্তা

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড