রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
আগস্টের শেষ দিকে পুরো বিশ্বকেই যেন তাক লাগিয়ে দেন আর্লিং হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে একেবারে নতুন চেহারায় ধরা দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার সোনালি চুল ও বিখ্যাত খোঁপা আর নেই।
হালান্ডের চুল কেটে ফেলার পর বিশ্বে যেন শোরগোল উঠে গিয়েছিল। ফুটবলের বড় বড় তারকারা প্রতিক্রিয়া জানান। বন্ধুদের হতভম্ব হয়ে যাওয়ার প্রতিক্রিয়ার ভিডিও প্রচার করেন তিনি। সুইডিশ গ্রেট জ্লাতান ইব্রাহিমোভিচ বলেন, ‘তুমি কী করেছ? এটা কী? তুমি কি বাজি হেরে গেছ নাকি অন্য কিছু?’
স্কাই স্পোর্টস-এর সঙ্গে তার এই আলাপের খবর দিয়েছে ফ্রান্সের আরএমসি। সেখানে হালান্ড স্বীকার করেছেন, তার কল্পনার চেয়েও বেশি নজর কেড়েছে তার নতুন চুলকাটার বিষয়টি।
হালান্ড ব্যাখ্যা করেন, ‘আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা শোরগোল উঠবে। কিন্তু ভাবতেও পারিনি যে পুরো বিশ্ব আমার চুল কাটা নিয়ে প্রতিক্রিয়া দেখাবে। এটা ছিল মজার।’
২৬ বছর বয়সী আরও যোগ করেন, ‘রাস্তায় এখন আর আগের মতো আমাকে চিনতে পারে না। সেই সোনালি চুল আর নেই। এটা বদলে গেছে। আমি এটাকে ভালো ব্যাপার হিসেবেই দেখছি।’
মাঠের বাইরে নতুন চেহারায় হাজির হলেও মাঠের ভেতরে আগের মতোই উজ্জ্বল হালান্ড। সব প্রতিযোগিতা মিলে সিটির হয়ে সাত ম্যাচে সাত গোল করেছেন, দলটিও প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আছে।
aliul / aliul
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়