ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ বিকাল ৫:২১

নরওয়ের বিপক্ষে হাফটাইমের পর মাঠে নামার প্রত্যাশা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পুরোটা সময় তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। তারপর ডেনমার্কের বিপক্ষে খেলতে পারবেন না জেনে ম্যাচের একদিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পর্তুগাল অধিনায়ক। দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে রোনালদো নিজেই নিজের শাস্তি চেয়েছেন।

মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে কোপেনহেগেনের ক্যাম্প ছাড়েন রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে ওই ঘটনা নিয়ে দীর্ঘ এক বিবৃতি দেন তিনি। সেখানে কোচের বিরুদ্ধে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গের কথা বলেন।

এছাড়া হুট করে ক্যাম্প ছাড়ার জন্য পর্তুগিজ ভক্ত-সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমা চান রোনালদো। তবে তাতে অবসরের কোনোও আভাস দেননি। বরং আরও কিছু দিন খেলতে চেয়েছেন। একই সঙ্গে ফেডারেশনের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবিও তোলেন। তিনি বলেন, ‘একটি বা আরও কিছু বিদায়ী ম্যাচ। আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, ক্লাবের হয়ে খেলি, গোলও করতে থাকি, তাহলে আমাকে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আমি আমাদের জাতীয় দলের জন্য লড়াই করার ও জেতার জন্য তৈরি থাকব। বিশ্বাস করুন, এটাই নিখাদ সত্য।’

গতকাল (শুক্রবার) ব্রিটিশ সংবাদপত্র মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পরই রোনালদোর নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে। শৃঙ্খলা পরিষদের পর্যালোচনার ওপর নির্ভর করে এই শাস্তি এক থেকে ছয় মাস পর্যন্ত হতে পারে। যদিও প্রক্রিয়াটি শুরু হয়েছে বলে জানা গেছে। নিষেধাজ্ঞার চূড়ান্ত মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি।

aliul / aliul

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড