ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ বিকাল ৫:২৩

গেবারহাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে পুনরায় যুক্ত হবেন জশ ইংলিস। আঙুল ভেঙে যাওয়ার পর সুস্থ হওয়ার লড়াই করছেন তিনি। সিরিজে খেলতেও পারেন এই উইকেটকিপার ব্যাটার।

গত মাসে ডারবানে প্রথম ওয়ানডেতে চোটে পড়েন ইংলিস। তারপর অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। পরবর্তী পর্যালোচনা শেষে তার সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়। অস্ত্রোপচার করাতে হয়নি। তাই দলে পুনরায় যোগ দেওয়ার আশা ছিল। সম্প্রতি তার সেরে ওঠার লড়াইয়ে আশা জাগানিয়া অগ্রগতি দেখা গেছে।

টেস্ট স্কোয়াডে ইংলিস না থাকার কারণে অস্ট্রেলিয়াকে ব্যাটিং ও উইকেটকিপিং দুই জায়গার শূন্যতা পূরণে কাজ করতে হয়েছে। অস্ট্রেলিয়া এ দলের ভারত সফর থেকে ডাকা হয়েছে স্যাম হার্পারকে। আচমকা দলে জায়গা পেয়েছেন নিক ম্যাডিনসন।

ইংলিসের পর ক্যামেরন গ্রিনও ডারবান টেস্ট থেকে ছিটকে যান। পচেফস্ট্রুমে শেষ ওয়ানডেতে অ্যাবডমিনাল ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয় টেস্টের জন্য তিনি ফিট হবেন কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, দলে ডাক পেলেও সিরিজে অলরাউন্ডার হিসেবে খেলা হবে না তার।

এই দুটি ইনজুরিতে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টের ব্যাটিং অর্ডারে বেশ রদবদল করতে হয়েছে। ২০২৫ সালের মার্চের পর ম্যাডিনসন প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেছেন ওপেনার হিসেবে। কিন্তু ৩৩ বলে ডাক মেরে হতাশ করেছেন তিনি।

তবে ম্যাট রেনশ পাঁচ নম্বরে নেমে দলকে উদ্ধার করেছেন। ব্যাটিং পজিশনে তাকে নেমে খেলতে হলেও ৪ উইকেটে ৮৪ রান করা অস্ট্রেলিয়াকে স্বস্তি এনে দিয়েছেন। সাড়ে ৯ বছর পর প্রথম ও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন তিনি। 

aliul / aliul

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড