ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ বিকাল ৫:২৫

কোথাও যাচ্ছেন না কোল পালমার। চেলসির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন ইংল্যান্ড তারকা। ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন চুক্তির পর তিনি বলেছেন, বড় শিরোপা জেতার উদ্দেশ্যেই তিনি নতুন চুক্তি করেছেন।

চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যে পালমার বলেছেন, ‘চেলসি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি ক্লাবটি সঠিক পথেই এগোচ্ছে। তাই নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং অবশ্যই আমি খুব খুশি।’

ইংল্যান্ড তারকা যোগ করেছেন, ‘মালিক ও ক্রীড়া পরিচালকদের সঙ্গে আমি যখন কথা বলেছি এবং অবশ্যই কোচের সঙ্গেও, তারা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন, তাই চুক্তিতে সই করা ছিল সঠিক সিদ্ধান্ত।’

তিনি বলে গেলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছিলাম। তাদের সবার একই আকাঙ্ক্ষা। আমি মনে করি আমরা এখানে নিয়মিত বড় শিরোপা জিততে সক্ষম। আমিও এর অংশ হতে চাই এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

চেলসির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ২০৩৪ সাল উল্লেখ করে পালমারের একটি ছবি দিয়ে নতুন চুক্তির খবর দিয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য অ্যাথলেটিক বলছে, ২৪ বছর বয়সী প্লেমেকার ইতোমধ্যেই চেলসির সঙ্গে সাত বছরের নতুন সম্পর্ক গড়লেও পরে আরও ১২ মাস যুক্ত করা হয়েছে।

গত কয়েক মাস ধরে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মাঝে পালমার এপ্রিলে জানিয়েছিলেন, তার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। ২০২৩ সালে চেলসির জন্য ম্যানসিটির প্রস্তাব নাকচ করে দেন। ওই বছর আগস্টে স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখেন। তারপর ব্লুদের হয়ে সব প্রতিযোগিতা মিলে ১৩৮ ম্যাচ খেলে ৫৮ গোল ও ৩৪ অ্যাসিস্ট তার। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগে কেন্দ্রীয় ভূমিকায় খেলেছিলেন তিনি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে দুই গোল করে দলকে জেতান।

চলতি মৌসুমে চেলসির প্রথম সাত ম্যাচে চার গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন পালমার। প্রিমিয়ার লিগে টেবিলে জাবি আলোনসোর দল দশম স্থানে।

 

aliul / aliul

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড