ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ বিকাল ৫:২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট সিরিজের চলতি ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ম্যাট রেনশ। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ এক সেঞ্চুরি করেন।

শনিবার লাঞ্চের সময় ২১৮ বল খেলে রেনশ অপরাজিত ছিলেন ১০২ রানে। এই ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখলেন তিনি। ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল তার। বাঁহাতি ব্যাটার সেই দলের বিপক্ষে শতক হাঁকালেন। এক যুগেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।

রেনশর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি করা শেষ অস্ট্রেলিয়ান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালের মার্চে কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান করেছিলেন তিনি। বাঁহাতি লিজেন্ডারি ব্যাটারও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।

রেনশর এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তার প্রথম সেঞ্চুরি এসেছিল ২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ২৯৩ বলে ১৮৪ রান করেছিলেন তিনি।

ডারবানের কিংসমিডে দশম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন রেনশ। এই ভেন্যুতে তার আগে শেষবার সেঞ্চুরি করেছিলেন ফিল হিউজ। প্রয়াত এই ব্যাটার ২০০৯ সালের দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করেন।

aliul / aliul

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড