নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!
নভেম্বরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ওয়ানডের জন্য ২১ জনের বড় দল ঘোষণা করেছেন কোচ রব ওয়াল্টার।
অধিনায়ক মিচেল স্যান্টনারসহ পুরো সিরিজে খেলবেন মাত্র ছয় জন। প্রথম তিন ম্যাচ খেলার পর ভারতের বিপক্ষে দুই টেস্টের প্রস্তুতি নিতে দল ছাড়বেন আট জন। শেষ দুটি ওয়ানডে খেলতে পরে দলে যুক্ত হবেন সাত খেলোয়াড়।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। গত মাসে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে কাঁধের হাড় সরে যাওয়ার কারণে ২০ ওভারের সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি রাচিন রবীন্দ্রর। তবে প্রথম তিন ওয়ানডের দলে তাকে রাখা হয়েছে। মার্ক চাপম্যানও খেলবেন না এই সিরিজে। কিন্তু পাঁচ ওয়ানডের জন্য তাকে রাখা হয়েছে দলে। তার সঙ্গে শেষ দুই ওয়ানডেতে যোগ দেবেন ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট এবং পেস বোলার লকি ফার্গুসন। গত দেড় বছর ধরে ৫০ ওভারের ফরম্যাট বাদ দিয়ে পেশাদার টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দেন এই তিনজন।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
পাঁচ ম্যাচেই খেলবেন- মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, উইল ইয়াং, ব্লেয়ার টিকনার।
প্রথম তিন ওয়ানডে- ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ।
শেষ দুই ওয়ানডে- ফিন অ্যালেন, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে, নিক কেলি, টিম সেইফার্ট।
aliul / aliul
সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি
জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা
কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত
১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা
নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!
মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির
ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও
গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ