জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের দুই সংস্করণে সিরিজ খেলছে ভারত। তবে টেস্টে তাদের নিয়মিত ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যস্ত লাল বলের ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে। তবে হঠাৎ করেই তিনি আলোচনায় এসেছে উইকেটরক্ষকের ভূমিকা নিয়ে। যা দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা ওয়াসিম জাফর বললেন, ‘ব্যাটিংয়ে মনোযোগ দাও।’
এর আগে মুম্বাইয়ের রঞ্জি ট্রফিজয়ী অধিনায়ক সিদ্ধেশ দীনেশ লাড সাংবাদিকদের জানিয়েছেন, বাঁ-হাতি এই ব্যাটার উইকেটকিপিংয়ের অনুশীলন করছেন। যদিও এখনও তিন সংস্করণের জাতীয় দলে নিজের জায়গা পুরোপুরি পাকাপোক্ত করতে পারেননি জয়সওয়াল। এর মধ্যেই বিশেষায়িত দক্ষতা পাওয়ার লক্ষ্যে উইকেটকিপিংয়ের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির নতুন মৌসুমের প্রথম ম্যাচের তিন দিন আগে লাড সাংবাদিকদের বলেন, ‘উইকেটকিপিংয়ের দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করছেন জয়সওয়াল। ভবিষ্যতে সে মুম্বাইয়ের হয়ে উইকেটকিপিং করতে চায়, এমনকি ভারতীয় দলের হয়েও উইকেটকিপার হওয়ার লক্ষ্য থাকতে পারে। অন্তত আমার তেমনটাই মনে হয়। তবে এ বিষয়ে আমি নিশ্চিত করে কিছু জানি না।’
২৪ বছর বয়সে এসে জয়সওয়ালের উইকেটকিপিংয়ের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘এ কথা শোনার পর আমিও অবাক হয়েছি। ছোটবেলা থেকে উইকেটকিপিং না করলে এই দায়িত্ব পালন করা খুব কঠিন। প্রথমত, এটি অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ। তার ওপর সে যদি উইকেটকিপিং শুরু করেও, জায়গা পাবে কোথায়? দলে তো ইশান কিষাণ, সঞ্জু স্যামসন ও ঋষভ পান্ত আছে। আমার ধারণা, সে সাদা বলের ক্রিকেটে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই এটি করতে চায়।’
জাফরের মতে, টেস্ট ক্রিকেটে উইকেটকিপিং অত্যন্ত কঠিন একটি দায়িত্ব। ছোটবেলা থেকে এই ভূমিকার সঙ্গে পরিচিত না হলে জয়সওয়ালের পক্ষে দ্রুত মানিয়ে নেওয়া কঠিন হবে। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক সাবেক এই ব্যাটার পরামর্শ দিয়েছেন, আগামী মাসে নিউজিল্যান্ড সফরের আগে ব্যাটিংয়েই বেশি মনোযোগী হওয়া উচিত জয়সওয়ালের।
ভারত জাতীয় দলে ৩৩টি ম্যাচ খেলা এই ব্যাটার বলেন, ‘টেস্ট ক্রিকেটে উইকেটকিপিং করা খুব কঠিন। আমার মনে হয়, বিষয়টি কিছুটা হাস্যকর। কারণ ছোটবেলা থেকে উইকেটকিপিং না করলে এই দায়িত্ব পালন করা সহজ নয়। অল্প সময়ের মধ্যে এই দক্ষতা আয়ত্ত করাও সম্ভব নয়। আমার ধারণা, সাদা বলের ক্রিকেটের দলে জায়গা করে নিতে সে কিছুটা মরিয়া হয়ে উঠেছে। আমার মতে, রঞ্জি ট্রফি ও নিউজিল্যান্ড সফরের আগে তার ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচি
aliul / aliul
সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি
জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা
কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত
১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা
নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!
মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির
ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও
গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ