ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১:৫৮

ব্রিসবেনেন দ্বিতীয় ওয়ানডেতে ৮ রানেই নেই তিন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আরেকটি ব্যাটিং বিপর্যয়ের অশনি সংকেত। ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আখতারের বিদায়ের পর ম্যাচ ঘুরিয়ে দিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। সোবহানার প্রথম সেঞ্চুরির পর একাধিক রেকর্ড গড়েছেন তারা। বাংলাদেশকে এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ।

চতুর্থ উইকেটে ১৩৯  বলে ১১০ রান তোলেন দুজনে। ততক্ষণে সোবহানা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। ৬৬ বলে ৯ চারে তার ফিফটির পর নিগারও হাফ সেঞ্চুরি পেয়ে যান। তবে খেলেন ৯৭ বল, যাতে ছিল ৫ চার। চতুর্থ উইকেটে ২০৮ বলে তাদের জুটি ১৫০ ছোঁয়। 

এক অবিশ্বাস্য জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন সোবহানা ও নিগার। দারুণ সব শটে সোবহানা ১২৩ বলে ১৫ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এটা। জুটিটা ২০০ রানের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৫ রানের জন্য এই জুটির ডাবল সেঞ্চুরি হয়নি। ৪৮তম ওভারের পঞ্চম বলে সোবহানা মেগান স্কুটের শিকার হন।

১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৩৪ বলে ১৮ চার মারেন সোবহানা। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে পোখারায় টি-টোয়েন্টিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। তার সামনেই তাকে পেছনে ফেললেন সোবহানা।

তাদের ১৯৫ রানের জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে  এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলসের ১৭০ রানের জুটিকে পেছনে ফেলেন নিগার ও সোবহানা।

তারপর শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন। ৬ উইকেটে ২২০ রান করেছে সফরকারীরা।

নারী ওয়ানডেতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ করেছে।

aliul / aliul

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও

গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি