ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৪:১০

বাংলাদেশি দুই পেসারের তোপে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪০ রানে। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত’র দল ১০৬ রানের লিড পায়। স্বভাবতই এটি দ্বিতীয় ইনিংসে নামা টাইগার ওপেনার আত্মবিশ্বাস জোগানোর কথা। তবে সাদমান ইসলাম সেটিকে পুঁজি করতে পারেননি। এরপর মুমিনুল হকও আউট হয়েছেন দ্রুত। তবে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে বাংলাদেশ ১৫০ রানের লিড নিয়েছে।

বিরতির আগে লাল-সবুজের প্রতিনিধিদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। ২৮ বলে ২৪ রান করে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম। মুমিনুল আউট হতেই লাঞ্চ বিরতির সিদ্ধান্ত জানান আম্পায়াররা। আগে প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে সেটি টেনে নিতে পারলেন না সাদমান (১৩)।

প্রথম ইনিংসে ৬৭ রান করার পর বাঁ-হাতি এই ওপেনার সেলিম সাফির বাউন্সারে ক্যাচ আউট হয়েছিলেন। এবারও এই পেসারের বাউন্সারে একই পরিণত দেখলেন তিনি। ইয়ামিন আহমদজাইয়ের বলে ৭ রান করা মুমিনুলও ক্যাচ দিয়েছেন। আগের ইনিংসে ৩৯ রান করেছিলেন অভিজ্ঞ এই তারকা। 

সবমিলিয়ে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ৮ উইকেটের পতন দেখল ক্রিকেটভক্তরা। আফগানিস্তান শেষ ৬ উইকেট হারিয়েছে স্রেফ ২৩ রান তুলতেই। আগেরদিন তারা ৪ উইকেটে ২১৭ রান করেছিল। সেই মোমেন্টাম আজ আর টেনে নিতে পারলেন না বাংলাদেশি দুই তারকা হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে। 

আফগানদের ২৪০ রানে গুটিয়ে দেওয়ার পথে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন হাসান। এর আগে ফরম্যাটটিতে হ্যাটট্রিক করেন দুই টাইগার স্পিনার অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজী (২০১৩)। এ ছাড়া এবাদত নিয়েছেন ৪ উইকেট। একপ্রান্তে সতীর্থদের মিছিল দেখলেও, ব্যাট হাতে টেস্টে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। তিনি শেষ পর্যন্ত ১০৫ রানে অপরাজিত ছিলেন।

aliul / aliul

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও