ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৬:১

টটেনহামের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের টটেনহামের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে। মৌসুমের শুরুতে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ডিসেম্বরের আগেই চাকরি হারাতে পারেন এই ইংলিশ কোচ।

গত শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭৩ মিনিটে ব্রায়ান এমবুমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। পাঁচ মিনিট পর রদ্রিগো বেনতানকুর লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় টটেনহাম। এরপরও জয় নিশ্চিত করতে পারেনি স্বাগতিকেরা। যোগ করা সময়ে ডমিনিক সলাঙ্কের গোলে সমতায় ফেরে টটেনহাম।

এই ড্রয়ে প্রিমিয়ার লিগের প্রথম ছয় ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট দাঁড়িয়েছে মাত্র ছয়। ১৯৮৬-৮৭ মৌসুমের পর লিগে এটিই তাদের সবচেয়ে বাজে শুরু। সব মিলিয়ে টানা চার ম্যাচে জয়হীন দলটি। এমন পরিস্থিতিতে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

ম্যাচ শেষে হতাশা লুকাননি ক্যারিকও। দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমাদের পারফরম্যান্স মিশ্র ছিল। প্রথমার্ধে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি।’

আপাতত দলের ফল ও পারফরম্যান্সের উন্নতিই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামনে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এবং লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলায় তার দলের পারফরম্যান্সের দিকে নজর থাকবে।

 

aliul / aliul

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও