গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার
চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার জন্য উদ্বেগের কারণ হতে পারেন ইতালিয়ান রেফারি মার্কো গুইদা। ইউরোপীয় প্রতিযোগিতায় এই রেফারির দায়িত্বকালে আগের দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি কাতালান ক্লাবটি। মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী গুইদা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকবেন তার স্বদেশি মার্কো দি বেল্লো।
ইতালিয়ান ফুটবলের অভিজ্ঞ রেফারিদের একজন গুইদা। ২০১০ সালে রেফারিং শুরু করেন তিনি। ২০১৪ সালে পান ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি। চলতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় এটি তার তৃতীয় দায়িত্ব। চ্যাম্পিয়ন্স লিগে বাছাইপর্বের একটি ম্যাচ পরিচালনার পর এবার মূল পর্বে দায়িত্ব পেয়েছেন তিনি।
ইউরোপীয় প্রতিযোগিতায় এর আগে দুবার বার্সেলোনার ম্যাচ পরিচালনা করেছেন গুইদা। দুই ম্যাচের কোনোটিতেই জয় পায়নি স্প্যানিশ ক্লাবটি। গত মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তার পরিচালিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। এর আগে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা। ম্যাচটি হয়েছিল ২০২২ সালের ১৩ ডিসেম্বর।
গুইদার অধীনে গালাতাসারাইয়ের রেকর্ড অবশ্য সমান। দুটি ম্যাচে একটি জয় ও একটি হার রয়েছে তুরস্কের ক্লাবটির। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হেরেছিল তারা।
aliul / aliul
গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার
মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড
চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ
টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা
ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?
সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ
সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি
জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা
কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত
১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা
নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!
মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির