বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক
ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ওপেনার অভিষেক শর্মা বিশ্ব রেকর্ড গড়েছেন। ৩০ বলে ৬৯ রান করার পথে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রান করেছেন।
১০২৪ বল খেলে দুই হাজার রানের ঘরে পৌঁছেছেন অভিষেক। ১১৬৪ বলে সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি। অভিষেক মাত্র ১৮ বলে ফিফটি করেছেন। তাতে এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ২০০০ টি-টোয়েন্টি রানের জন্য ৩৩ রান দরকার ছিল অভিষেকের। ভারতের ২০০০ রানের ক্লাবে থাকা অন্যরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।
কিছু বাধা-বিপত্তি থাকলেও অভিষেকের ব্যাট থেকে এই বছর রানের ফোয়ারা ছুটেছে। ৩২ ম্যাচে ২৯.৭০ গড় ও ২০৬.৫০ স্ট্রাইক রেটে ৯২১ রান করেছেন তিনি, একটি সেঞ্চুরি ও আটটি ফিফটি। এই বছর অভিষেক ৬৮ ছক্কা মেরেছেন। যা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে এক পঞ্জিকাবর্ষে যৌথভাবে সর্বোচ্চ।
এনিয়ে সপ্তমবার অভিষেক এক টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে ৫০ রান অতিক্রম করেন। আর কেউই এই কাজটি দুইবারের বেশি করতে পারেননি।
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন