ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১০:৫৪

লিজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয় পেল বাংলাদেশ চ্যাম্পিয়ন। গতকাল (রোববার) তারা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নকে হারিয়েছে মাত্র ৩ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ১৪১ রান করে। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে রনি তালুকদার ২৫ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪০ রান করেন। 

মিডল অল্ডারে নাসির হোসেন ২৪ ও আরাফাত সানি ৩৭ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতের পক্ষে পিযুষ চাওলা সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান ঋষি ধাওয়ান ও পভন নেগি।

লক্ষ্যে নেমে ভারত আবু জায়েদ রাহির বলে প্রথম দুটি উইকেট হারায় ২৪ রানের মধ্যে। পাওয়ার প্লের মধ্যে যুবরাজ সিংকে ফেরান কামরুল ইসলাম রাব্বি।

তারপর এনামুল হক জুনিয়র তার ৩ ওভারে ১২ রান খরচায় চার উইকেট তুলে নেন। ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৮৮ রানে ৮ উইকেট হারায় ভারত।

শেষ দিকে পবন ও পিযুষ লড়াই করলেও লক্ষ্য ছুঁতে পারেননি। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি লক্ষ্য থেকে ৪ রান দূরে ছিল। ৮ উইকেটে ১৩৮ রান করে ভারত। পবন ২৬ ও পিযুষ ২৪ রানে অপরাজিত ছিলেন।

এনামুলের দুর্দান্ত বোলিংয়ের দিনে ২ উইকেট পান রাহি, দেন ২৬ রান।

 

aliul / aliul

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি

এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা