ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১১:৪৪

গত আগস্টে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে জো রুট ভেঙেছিলেন টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ক্যাচের রেকর্ড। পেছনে পড়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে আবার শীর্ষস্থান ফিরে পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। রোববার কিংসমিডে চারটি ক্যাচ নেন স্মিথ। এর মধ্যে নিজের দ্বিতীয় ক্যাচে ডেভিড বেডিংহামকে ফিরিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

২১৯ ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন স্মিথ। তেম্বা বাভুমাকে স্লিপে মুঠোবন্দি করে রুটের পাশে বসেন। বেডিংহ্যামের ক্যাচ নিয়ে ইংল্যান্ড তারকাকে পেছনে ফেলেন। 

তারপর দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনেকে তালুবন্দি করেন। চতুর্থ ক্যাচ তিনি নেন আনরিখ নর্কিয়ের। 

ওই ক্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২৮৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। স্মিথ এখন ২২২ ক্যাচের মালিক। দ্বিতীয় ইনিংসে সেই সংখ্যা বাড়লেও বাড়তে পারে।

aliul / aliul

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি

এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা