রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও রবার্তো কার্লোস তাদের তত্ত্বাবধানে থাকা ক্লাবের অসাধারণ সাফল্য দেখলেন। গত সেপ্টেম্বরে একটি বিনিয়োগকারী দলের অংশ হিসেবে ১১২ বছরের পুরোনো ক্লাব ইন্টার দে লিমেইরার ৮০ শতাংশ শেয়ার কিনে নেন। দুই কিংবদন্তির স্পর্শে বদলে গেল ব্রাজিলিয়ান ক্লাবটির ভাগ্য।
সিরি সি-তে নাটকীয় সপ্তাহের সমাপ্তির পর দলটি ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে উন্নীত হয়েছে। শেষ দিনে পরাজয় সত্ত্বেও ক্লাবটি ৩৫ বছর বছর পর দ্বিতীয় স্তরে ফিরল।
গ্রুপ বি-র চূড়ান্ত পর্বের খেলা শেষ হওয়ার পর গোল করার সংখ্যায় ব্রুসককে পেছনে ফেলে সাও পাওলো ক্লাব ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিত করল। গ্রুপ বিজয়ী ফেরোভিয়ারিয়ার কাছে ২-০ গোলে লিমেইরা হারলেও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ড্রয়ের সুবাদে তৃতীয় বিভাগ থেকে উপরে উঠে আসল তারা।
দ্বিতীয় বিভাগে ওঠা নিশ্চিত হতেই ক্লাবের অফিসিয়াল ইনস্টাগ্রামে এই সাফল্য উদযাপন করা হয়। সাড়ে তিন দশক পর দ্বিতীয় স্তরে উঠে তারা পোস্ট করেছে, ‘সিংহ জেগে উঠেছে। ইন্টার ডে লিমেইরা সিরি বি-তে! চিৎকার করো, কাঁদো এবং তাদেরকে জড়িয়ে ধরো যারা ভুগেছে এবং তোমাদের ওপর বিশ্বাস রেখেছে। আমাদের স্বপ্ন বাস্তব হলো।’
তারা আরও লিখেছে, ‘এই সাফল্য ক্লাবের প্রতিটি খেলোয়াড়, প্রতিটি কর্মী এবং প্রত্যেক পেশাদারের কঠোর পরিশ্রমের ফল। এর সাথে রয়েছে আমাদের অংশীদারদের সমর্থন এবং এমন এক ভক্তগোষ্ঠীর শক্তি, যারা সিংহকে কখনো একা চলতে দেয়নি! এটা তোমার জন্য, লিমেইরা! উন্নীত হওয়াটা আমাদের।’
ক্লাবের বিনিয়োগকারী রোনালদো সোশ্যাল মিডিয়ায় এই উদযাপনে অংশ নিতে দেরি করেননি। ক্লাবের ঘোষণা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় পোস্ট করে লিজেন্ডারি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাদামাটা প্রতিক্রিয়া দেখিয়েছেন: ‘শাবাস’, পাশে ছিল তিনটি হাততালির ইমোজি।
aliul / aliul
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির
সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের
বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত
‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট
লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড
দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে
রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব
দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা
ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ
ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’