ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:৯

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেছিলেন লিটন দাস। প্রথম ইনিংসে করেন ৫৩ রান। ৯ হাজার রানের ক্লাবে নাম লিখতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ১৮ রান করেন তিনি।

৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের ডেরিভারিতে সিঙ্গেল নিয়ে ৯ হাজারের ক্লাবে ঢোকেন লিটন। আগের দিন অপরাজিত ছিলেন ৫ রানে। চতুর্থ দিন খেলতে নেমে বাকি ১৩ রান করেন। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

এর আগে ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে জীবন পান লিটন। দুইবারই বোলিংয়ে ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। দুইবার পাওয়া জীবন কাজে লাগিয়ে ৬১ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ফেলেছেন লিটন। ডানহাতি ব্যাটার বাউন্ডারির সুযোগ পেলে ছেড়ে কথা বলেননি।

টেস্টে লিটনের রান ৩৪০৯। ছয়টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে ৫ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ২৮৬৯ রান। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১২৪ ম্যাচ খেলে ২৭০৪ রান। কোনো সেঞ্চুরি নেই, তবে ফিফটি ১৬টি।

aliul / aliul

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত

‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি