ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:১৮

জাতীয় পুরুষ ফুটবল দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে ব্যর্থ ছিল। নারী দলও এশিয়ান গেমসে ভরাডুবি দেখেছে। গতকাল নারী অ-১৭ দলও এএফসি বাছাই থেকে বিদায় নিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল বিকেলে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর অফিসে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের চার সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান অনানুষ্ঠানিক আলোচনা করেন। 

আজ (সোমবার) বিকেলে ফর্টিজ ডাউনটাউনে জাতীয় দল কমিটির সভা রয়েছে। সেই সভায় উত্তপ্ততা ছড়ানোর আঁচ পাওয়া গেছে। এর আগেই গতকাল সভাপতি তাবিথ সহ-সভাপতিদের সাথে আলোচনায় বসেছিলেন। সেখানে জাতীয় দলের ম্যানেজার, আসন্ন সাফ ফুটবল, আর্থিক ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

বাফুফে সভাপতি তাবিথ নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। এরপরও আসিয়ান কাপ ব্যর্থতার পর জাতীয় দলের হেড কোচ থমাস ডুলির সঙ্গে এক সহ-সভাপতিকে দায়িত্ব দিয়েছিলেন আলাপ করার জন্য। সেই সহ-সভাপতি কোচের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা করেছেন। কোচ প্লেয়িং স্টাইল ও সামগ্রিক বিষয়ে বোঝাপড়ার জন্য তার কাছে অন্তত চার সপ্তাহ অনুশীলনের সময় চেয়েছেন। অফ সিজন ছাড়া জাতীয় ফুটবল দলে চার সপ্তাহ সময় পাওয়া বড়ই দুষ্কর। কারণ বিশ্বব্যাপী জাতীয় দলের ক্যাম্প ও অনুশীলন লিগের ফাঁকে ফাঁকেই হয়।

মাঠের ব্যর্থতার পাশাপাশি ফুটবলারদের শৃঙ্খলার বিষয়ও উঠে এসেছে আলোচনায়। যেখানে ম্যানেজার, টিম লিডার ও কো- অর্ডিনেটরদের কে কী ভূমিকা পালন করেছেন সেই কথাও উঠেছে। টেকনিক্যাল ডিরেক্টর কেন নারী জুনিয়র দলের কোচ এবং পুরুষ জুনিয়র দলে তার নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে। অভিযুক্ত ও তদন্ত অবস্থায় ফেডারেশনের স্টাফ নারী দলের ম্যানেজার হয়ে এশিয়ান গেমসে কেন গেলেন সেই প্রশ্নও উথাপন করেছেন এক সহ-সভাপতি। পাশাপাশি ফেডারেশনের স্টাফদের আচার-আচরণ নিয়েও কথা হয়েছে। 

বাফুফে নির্বাহী কমিটির সভা প্রথমে নির্ধারিত হয়েছিল ১১ অক্টোবর। জাতীয় দলের সভা পিছিয়ে যাওয়ায় সভাপতি নির্বাহী সভা পিছিয়েছে ১৪ অক্টোবর। এক সহ-সভাপতি ও কয়েকজন সদস্য সেই দিনে সভায় উপস্থিত থাকতে পারবেন না। তাই কালকে আলোচনার পর আসন্ন সভা পুনরায় স্থগিত হয়েছে। 

আজ জাতীয় দল কমিটির সভায় কোচের পারফরম্যান্স ও কৌশলের পাশাপাশি ক্যাম্প চলাকালীন শৃঙ্খলার বিষয়টি বেশ জোরালোভাবে উঠবে। জাতীয় দলের ক্যাম্পে হরদম ট্রায়াল চলা নিয়ে আপত্তি উঠতে পারে। এর পাশাপাশি পাঁচ মৌসুম বাংলাদেশে খেলা গাম্বিয়ান ফুটবলার পা ওমর জোবেকে ন্যাচারালাইজড প্রক্রিয়ায় বাংলাদেশে খেলানোর বিষয়টি উথাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আজ জাতীয় দল কমিটির সভায় সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীকে উপস্থিত থাকার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। 

aliul / aliul

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত

‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি