নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির
মাঠের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই এলো এক ব্যক্তিগত ধাক্কা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ও তার প্রেমিক ভার্জিনিয়া ফনসেকার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ইতি ঘটেছে। এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন খোদ ফনসেকাই।
গত মে মাসে একবার আলাদা হওয়ার পর জুনে তারা আবার কাছাকাছি আসেন। গত সেপ্টেম্বরে ম্যাচিং কমিটমেন্ট রিং বা আংটি বদলের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তারা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভার্জিনিয়ার প্রেস অফিস থেকে তাদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়। এক বিবৃতিতে বলা হয়, ‘ভার্জিনিয়া ফনসেকা এবং ভিনি জুনিয়র এখন আর একসঙ্গে নেই। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা ঝগড়া হয়নি, বরং উভয়ের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সাম্প্রতিক সময়ে ভিনির পেশাদার ফুটবল ক্যারিয়ারও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে প্রতিপক্ষের চুল টান দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। রেফারির প্রতিবেদন অনুযায়ী, সেটি মেনে নিতে না পেরে তার দিকে ‘আক্রমণাত্মকভাবে তেড়ে যান’ এ রিয়াল ফরোয়ার্ড। ফলে লাল কার্ডের এক ম্যাচসহ একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার পড়তে পারেন ভিনি। তেমন কিছু হলে আগামী ২৫শে অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও মাঠে নামা হবে না তার। এর ঠিক পরপরই এলো এই বিচ্ছেদের খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে যে, ভিনিকে ছাড়াই মায়ামি সফরে যাওয়ার পরই মূলত তাদের দূরত্ব বাড়ে। যদিও ভার্জিনিয়ার পক্ষ থেকে জানানো হয়, সন্তানদের তাদের বাবা জে ফেলিপের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ট্রিপে যান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়ক জে ফেলিপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফনসেকা। তাদের তিনটি সন্তানও রয়েছে। পাঁচ বছর একসঙ্গে থাকার পর ২০২৫ সালের মে মাসে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ ঘটে।
শান্তা / শান্তা
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির
সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের
বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত
‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট
লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড
দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে
রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব
দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা
ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ
ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’