চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ভোলার চরফ্যাশনের দুলারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৭ জুন) দুলারহাট থানার নুরাবাদ ৩নং ওয়ার্ডের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ওই ইউনিয়নের মো. রহিম মুন্সীর ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে আলমগীর তার নিজ বাড়ির বাগানের একটি সুপারি গাছ কাটেন। কাটা গাছটি বৈদ্যুতিক তারের উপরে পড়ে বিদ্যুতায়িত হয়। আলমগীর গাছটি টেনে নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে গুরত্বর আহত হন। পরিবারের সদস্যরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আলমগীরের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied