৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
২০০১ সালের এপ্রিলে হাইফিল্ড রোডে সান্ডারল্যান্ডের বিপক্ষে জন হার্টসনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছিল কভেন্ট্রি সিটি। তারপর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর কোনো জয় নেই, নেই কোনো গোল! অবশেষে অপেক্ষার অবসান হলো।
২৫ বছরে প্রথমবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগে জিতল কভেন্ট্রি সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা অবনমন অঞ্চল থেকে নিজেদের তিন পয়েন্ট দূরে নিয়েছে।
নিউক্যাসল গোলকিপার লুকাস হরনিসেক বক্সের মধ্যে ফেলে দেন সিদিকি শেরিফকে। পেনাল্টি পায় কভেন্ট্রি। কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি এরেনায় ষষ্ঠ মিনিটে জ্যাক রুডোনি করেন ঐতিহাসিক গোল। ৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রথমবার লিগ গোল করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন শেরিফ। সভেন বটম্যানের গোলে নিউক্যাসল ব্যবধান কমায়। কিন্তু কভেন্ট্রি ৫ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। এলিস সিমস ও স্টিফেন এমফুনির গোলে দারুণ জয়ে ম্যানইউর সমান পয়েন্ট অর্জন করেছে দলটি। ৬ ম্যাচে ৬ পয়েন্ট তাদের।
aliul / aliul
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির