র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
সাংহাই মাস্টার্সে সোমবার অঘটনের শিকার হয়েছেন কার্লোস আলকারাজ। তৃতীয় রাউন্ডে হেরে গেছেন তিনি। তাতে করে পুরুষদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছেন আলেক্সান্দার জভেরেভ।
২৯ বছর বয়সী জার্মান তারকা বর্তমানের বিশ্বের দুই নম্বর র্যাঙ্কিংধারী। আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থান নিশ্চিত করবেন তিনি। গত জুনে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন। তারপর সেপ্টেম্বরে ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হন জভেরেভ।
এটিপি ট্যুর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘প্যারিস ও নিউইয়র্কে জিতে আমার মৌসুম চমৎকার কেটেছে। জানতে পেরেছি আমি এই বছর শীর্ষ র্যাঙ্কিংয়ে থেকে শেষ করব, এটা এক কথায় স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’
প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই মর্যাদা পাচ্ছেন তিনি।
আগের দুই শীর্ষ র্যাঙ্কিংধারী খেলোয়াড় ছিলেন ইয়ানি সিনার ও আলকারাজ। ইনজুরির কারণে দুজনেই কয়েক মাস ধরে মাঠের বাইরে ছিলেন। বর্তমান এক নম্বর র্যাঙ্কিংধারী সিনার উইম্বলডনের ফাইনালের পর থেকে কোর্টে নামেননি। গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, হাঁটুর ইনজুরিতে তার মৌসুম শেষ হয়ে গেছে। গত এপ্রিল থেকে ইউএস ওপেন পর্যন্ত কব্জির ইনজুরিতে কয়েক মাস ধরে মাঠের বাইরে ছিলেন বর্তমানে তিন নম্বর র্যাঙ্কিংধারী আলকারাজ।
aliul / aliul
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির