ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
গত শুক্রবার রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় নেমে সর্বোচ্চ সংগ্রহ করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ শেষে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ড তাদের আচরণের কারণে শাস্তি পেয়েছেন। দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, ষষ্ঠ ওভারে মায়াঙ্ক যাদবের বলে আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন পাওয়েল। ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার করে তিনি আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভেঙেছেন।
আর আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন রাদারফোর্ড। বাঁহাতি ব্যাটার ১৩তম ওভারে একটি ডেলিভারি ওয়াইড না দেওয়ায় আম্পায়ারকে উদ্দেশ্য করে চিৎকার করেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধির ২.৮ ধারা ভেঙেছেন তিনি।
দুই খেলোয়াড় তাদের অপরাধ স্বীকার করেছেন। এব ম্যাচ রেফারি প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের কারণে আনুষ্ঠানিক সতর্কতা, ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
aliul / aliul
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির