ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৪:৩৮

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৫টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি। সাবেক চ্যাম্পিয়নরা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। কী শাস্তি তারা পেতে পারে, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে লিভারপুল আইকন স্টিভেন জেরার্ড সিটিজেনদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
 
সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০১৫ সালে লিভারপুল ছাড়া জেরার্ড ২০১৩-১৪ মৌসুমে সিটির কাছে রানার্সআপ হওয়া দলের নেতৃত্বে ছিলেন। কী ধরনের শাস্তি সিটিকে দেওয়া উচিত, এই প্রশ্নে ওভারল্যাপ ডেইলি-কে সাবেক লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘তারা কষ্ট পাক, ঠিক যেভাবে তারা ওই নয়-দশ বছর অন্যদের কষ্ট দিয়েছিল।’

এই সময়ে জেতা শিরোপাগুলো সিটির কাছ থেকে কেড়ে নেওয়া হতে  পারে। এমনকি বাধ্যতামূলক অবনমনের শাস্তিও তারা পেতে পারে, নেমে যেতে পারে চ্যাম্পিয়নশিপে। কিন্তু এই শাস্তি যথেষ্ট হবে না মনে করেন জেরার্ড, ‘আমি মনে করি না সেটা ন্যায্য শাস্তি হবে। কারণ সিটি নিশ্চিতভাবে উন্নীতি তিনটি দলের একটি হবে। একই সঙ্গে তারা উন্নীত হতে যাওয়া একটি চ্যাম্পিয়নশিপ ক্লাবের জায়গা দখল করবে।’

তিনি বলে গেলেন, ‘বাধ্যতামূলক অবনমন যথেষ্ট হবে না। কারণ তারা সরাসরি উঠে আসবে।’ বরঞ্চ সিটিকে প্রিমিয়ার লিগে রেখেই শাস্তির পরামর্শ দিলেন লিভারপুল আইকন। জেরার্ড বলেন, ‘তাদের প্রিমিয়ার লিগে রেখে কয়েক বছর ধরে শাস্তি দেওয়া যেতে পারে। এটা আমার মতামত। আমি বলছি না যে এটাই একমাত্র সঠিক ব্যাপার হবে। কিন্তু আমি এভাবেই ভাবছি।’

দীর্ঘ সময়ের জন্য দলবদলে নিষেধাজ্ঞা ও পয়েন্ট কর্তনের পরামর্শ দিলেন জেরার্ড। ৪৬ বছর বয়সী সাবেক ইংলিশ ফুটবলার বললেন, ‘তাদের দিয়ে অবশ্যই একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে।’ সিটির কাছ থেকে শিরোপা কেড়ে নিলে লিভারপুলের হাতে উঠলেও তা আনন্দ দেবে না জেরার্ডকে, ‘আমি কখনও প্রিমিয়ার লিগ জিতিনি, এই সত্যটি আমি মেনে নিয়েছি।  কিন্তু শুধু আমার ও আমার দলের কাছ থেকে নেয়, অন্য সবার কাছ থেকে যে স্মৃতিগুলো কেড়ে নেওয়া হয়েছে, সেগুলোর কী হবে?’

aliul / aliul

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়