ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১০:৪৫

আগে থেকেই রীতিমতো উড়ছিল বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুতেই গোল দেওয়াই ভুল হলো কি না তাই হয়তো এখন পর্যালোচনা করছে তুর্কি ক্লাব গালাতাসারেই। ২৮ মিনিটে তাদের কাছে গোল হজমের পর একে একে চারটি গোল করেছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ও লা লিগায় আটটি মিলিয়ে চলতি মৌসুমে বার্সা টানা ১০ ম্যাচ জয়ের ধারা ধরে রাখল। 

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসারেই’র বিপক্ষে তাদের মাঠেই একপেশে আধিপত্য দেখাল কাতালানরা। ৭১ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য ২২ শট নিয়ে তারা ১১টি লক্ষ্যে রাখতে পেরেছে। বিপরীতে গালাতাসারেই’র পাঁচ শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

স্বাগতিকরা অবশ্য ম্যাচের ২৮ মিনিটেই লিড নিয়েছিল অ্যালেক্সি বাত্রাকভের গোলে। পিছিয়ে পড়া কাতালানরা অবশ্য সমতায় ফিরতে সময় নেয় ১৫ মিনিটে। জোয়াও ক্যান্সেলোর সেই গোলের পর দ্বিতীয়ার্ধে একবার করে জালে বল জড়ালেন ফারমিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও কারিম আদেইয়েমি। গোলশূন্য হলেও ইয়ামাল করেন দুটি অ্যাসিস্ট।

যথারীতি বল দখলে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলার কাজটা শুরু থেকেই চালিয়ে গেছে সফরকারী বার্সেলোনা। সাত মিনিটে মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েছিলেন দলটির মিডফিল্ডার দানি ওলমো। তবে তার শট রুখে দেন গোলরক্ষক, সহকারী রেফারি অফসাইড জানালেও রিপ্লেতে স্প্যানিশ তারকাকে অনসাইডে দেখা যায়। ১৬ মিনিটে পেদ্রির উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গর্ডন বুক দিয়ে নামিয়ে শট নিলেও অনায়াসে আটকান গালাতাসারেই গোলরক্ষক। এরপর ওলমোর আরেকটি হেড যায় বাইরে দিয়ে।

ধারার বিপরীতে পাল্টা আক্রমণে উঠে গালাতাসারেই লিড পেয়ে যায় ২৮ মিনিটে। রাফায়েল লেয়াও গোলমুখে বল বাড়ালে বাত্রাকভের শট ক্যান্সেলোর গায়ে লেগে দিক পাল্টে বার্সার জালে জড়ায়। তিন মিনিট পর স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করলেও অফসাইডে সেটি কাটা পড়ে। ৪৩তম বার্সাকে সমতায় ফেরান ক্যান্সেলো। ওলমোর শট অফসাইডে থাকা গর্ডন ছেড়ে দিলে পেছন থেকে এসে পর্তুগিজ ডিফেন্ডার দূরের পোস্টে ঠিকানা খুঁজে নেন।

বিরতির পর নেমেই দ্বিগুণ ব্যবধানের সুযোগ পায় ফ্লিকের দল। তবে ইয়ামাল-ওলমো-গর্ডনের দারুণ বোঝাপড়ায় সাজানো আক্রমণ লক্ষ্যচ্যুত শটে শেষ হয়। ৫০ থেকে ৫৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ পুরোপুরি কব্জায় নিয়ে নেয় বার্সা। দুটিতেই ইয়ামাল অ্যাসিস্ট করেন। প্রথমে তার ক্রসে পেয়ে লোপেজ ছয় গজ বক্সের মুখে হেডে ২-১ করেন স্কোরলাইন। এরপর পেদ্রির পাস ধরে ইয়ামাল বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিকের বাইলাইনের কাছ থেকে বল বাড়ান গর্ডনকে। তিনি দুরূহ কোণ থেকে সেটি জালে জড়ান।

আগের ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম গোলের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও নতুন ঠিকানায় প্রথম গোলটি করলেন এই ইংলিশ স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে যা তার টানা ছয় ম্যাচে গোল। বদলি নামার সাত মিনিটের (৬৫) মাথায় আদেইয়েমি করেন বার্সার চতুর্থ গোলটি। ইয়ামালের পাস জেসুস নিয়ন্ত্রণ নিতে না পারলেও জার্মান ‍উইঙ্গার নিচু শটে ব্যবধান (৪-১) আরও বাড়ান। এরপর আরও সুযোগ পেলেও গোল পাওয়া হয়নি বার্সার। দুই ম্যাচের দুটিতেই জয়ের পাশাপাশি গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে আছে।

aliul / aliul

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের