ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১০:৪৭

ম্যাচের ৬০ মিনিটের বেশি অতিবাহিত হলেও মিলছিল না গোলের দেখা। এরপর মাত্র সাত মিনিটের ঝড়েই সব হিসাব চুকিয়ে দিল আর্সেনাল। জুরিয়েন টিম্বার, এবেরেচি এজে ও বুকায়ো সাকার গোলে লিলেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে গানাররা।

লিডসের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ের ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ আর্তেতা। তবে প্রথমার্ধে সেই পরিবর্তনের সুফল দেখা যায়নি। বরং গোলশূন্য প্রথমার্ধ শেষে স্বস্তিতে ছিল সফরকারী লিলে। আয়াসে উয়েদার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

প্রথমার্ধে আর্সেনালের হয়ে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ব্রুনো গিমারেস। কাছ থেকে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দূর থেকে নেওয়া শক্তিশালী শটও ঠেকিয়ে দেন লিলের গোলরক্ষক বেরকে ওজের।

দ্বিতীয়ার্ধে অবশ্য দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ৬০ মিনিট পেরোনোর পর ননি মাদুয়েকের পাস থেকে বল পেয়ে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন টিম্বার। তার গোলে ভাঙে ম্যাচের অচলাবস্থা।

এরপর বদলি হিসেবে মাঠে নামেন সাকা, কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ড। তাদের উপস্থিতিতে আক্রমণের ধার আরও বাড়ে আর্সেনালের। সাকার নিচু ক্রস থেকে বল পেয়ে এজের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতে ব্যবধান দ্বিগুণ হয়।

এর কিছুক্ষণ পর হাভার্টজের কাটব্যাক থেকে দারুণ এক দলীয় আক্রমণ শেষ করেন সাকা। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে আর্সেনাল। ম্যাচটি শেষ হয় ৩-০ গোল ব্যবধানেই।

aliul / aliul

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের