ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১০:৪৮

তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে কুশল মেন্ডিস ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৪৮ বলে ৮৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। এদিন পাথুম নিশাঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। তার এই রেকর্ডের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। ৯৭ ম্যাচে তার সংগ্রহ ২৭৮৪ রান। আর কুশল মেন্ডিসের ছিল ২৭০৪ রান। এখন তার মোট রান সংখ্যা ২৭৯১। আর পাকিস্তানের বিপক্ষে করা ৮৭ রানই তার ক্যারিয়ারসেরা।

রাওয়ালপিন্ডিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন দলনেতা ও ওপেনার সাহিবজাদা ফারহান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন আরাফাত মিনহাস। এছাড়া ফখর জামান ১২, হাসান নেওয়াজ ১৬ ও আব্দুল সামাদ ১৫ রান করেন। বাকিদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১ রানে ফেরেন ওপেনার লাহিরু উদারা। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করতে থাকেন সিনেথ জয়াবর্ধনে ও কুশল মেন্ডিস। ২৬ বলে ৩৮ রান করে আউট হন জয়াবর্ধনে। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে জয় নিশ্চিত করে দলনেতা কুশল মেন্ডিস। ৮৭ রানে কুশল ও ৪০ রানে কামিন্দু অপরাজিত থাকেন।

৪৮ বলে ৮৭ রান করে ম্যাচসেরা হন কুশল মেন্ডিস। আর ৩ ম্যাচে সর্বোচ্চ ২৩৮ রান করা সাহিবজাদা ফারহান সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হন।

aliul / aliul

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের