ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

'ভলান্টিয়ার ফর বাংলাদেশ' -এর উদ্যোগে 'মাসিক স্বাস্থ্য' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৪:৩৩
মাসিক স্বাস্থ্য সম্পর্কে সুষ্ঠু ধারণার অভাবে মেয়েদের জীবনের একটা বড় সময় নষ্ট হয় বাসায় বসে সবার আড়ালে।  বিশেষ করে স্কুল শিক্ষার্থী যাদের এ বিষয়ে ধারণা কম তাদের মনে গেথে যায় যে, মাসিক একটা লজ্জার বিষয়, লুকিয়ে রাখার বিষয়। শুধু তাই নয় মাসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণার অভাবে  তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গড়তে হবে সঠিক ভাবনা।
 
আর তার জন্যেই ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ময়মনসিংহ জেলা আয়োজন করেছে  "Let's Break the Taboo, 2021" নামের একটি প্রোজেক্ট। 
এই প্রোজেক্ট এর আওতায় হচ্ছে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ সংলগ্ন "কে.বি স্কুল" এ ভলান্টিয়াররা মেয়ে শিক্ষার্থীদেরকে ধারণা দেয় বিভিন্নপ্রকার স্বাস্থ্য-সম্পর্কিত বিষয় সম্বন্ধে।
 
গত বছর অনলাইনে আয়োজন করা হয়েছিলো এই প্রোজেক্টটির প্রথম পর্ব যাতে অংশগ্রহণকারী মেয়ে ভলান্টিয়ারগণ জানতে পারেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে। তারই ধারাবাহিকতায় এবার তার দ্বিতীয় পর্বটি সম্পন্ন হয় । মাসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের ভ্রান্ত ধারণা ভাঙার পাশাপাশি এ সম্পর্কে আরো সচেতন হয়েছেন বলে জানায় শিক্ষার্থীরা। 
 
উল্লেখ্য 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ময়মনসিংহ জেলা' বিগত ২০১৫ সাল থেকে এসডিজি অর্জনের লক্ষ্যে ময়মনসিংহে নিয়মিত পরিচালনা করে আসছে বিভিন্ন প্রোজেক্ট। সামনেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল