ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে অগ্নিকাণ্ড, সহায়তা চায় ক্ষতিগ্রস্ত পরিবার


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২২-১০-২০২১ রাত ৯:১২
বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের বাঁশতলা নাগেরকান্দা গ্রামের আবুল কালামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯ এ খবর পেয়ে, ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। পরে চার ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে, জানান বাড়ির মালিক আবুল কালাম।
 
আবুল কালাম জানান, ভোরবেলা তার পুত্রবধু গ্যাসের চুলায় রান্না রেখে, পাশের ঘরে গেলে চুলার সাথে সংযুক্ত পাইপ থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পরে। এসময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ ১টি চৌচালা ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ ৪৫হাজার টাকা। প্রায় ৭-৮ লাখ টাকার সর্বমোট ক্ষতি হয়েছে বলে জানান তিনি।তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার আবুল কালাম।
তিনি আরো বলেন, আমার যে ক্ষতি হয়েছে তাতে আমার সব শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের কাছে আমার দাবি আমাকে চলারমত এবং থাকার মত একটা ব্যবস্থা করে দিক, যাতে আমি দুমুঠো খেয়ে বাঁচতে পারি।ঘটনার প্রতক্ষ্যদর্শী জেবা ইসলাম বলেন, আমি প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়তে উঠে দেখি পাশের বাসায় ধুয়া উঠছে। তখনই আমি ৯৯৯ এ ফোন দেই। তারা প্রতিউত্তরে বলেন, ফোন কাটবেন না আমরা আপনার ঐ লোকেশন ফায়ারসার্ভিস এর লোক পাঠাচ্ছি; তখন তারা এসে আগুন নেভায়। কিন্তু ততোখনে আবুল কালামের সব শেষ হয়ে যায়।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন