৫০ লিটার চোলাই মদসহ আটক ১
দেশীয় ৫০ লিটার চোলাই মদসহ টাঙ্গাইলের ভূঞাপুরে ফনিলাল রবিদাস (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩। গতকাল রোববার (৬ জুন) সন্ধ্যায় ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের বেলতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে চোলাই মদসহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী ফনিলাল রবিদাস উপজেলার পৌর শহরের বীরহাটি গ্রামের শুকলাল রবিদাসের ছেলে। সোমবার সকালে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ফনিলাল রবিদাস দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ সংগ্রহ করে ভূঞাপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় ভূঞাপুর পৌর শহরের বেলতলায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ২৪(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied