ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

যেভাবে বুঝবেন আপনার নম্বর কেউ ব্লক করেছে কি না


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১১:৫০

আপনার ফোন নম্বর কি কেউ ব্লক করে দিয়েছেন? জরুরি প্রয়োজনে তাকে বারবার ফোন করছেন, যোগাযোগ করতে পারছেন না?

আবার কোনো ব্যক্তির কাছে আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে বা আপনি কারো থেকে কিছু পান, কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারছেন না। ফোন করলেই বলছে, নম্বরটি ব্যস্ত আছে বা এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।

বারবার এমন ঘটতে থাকতে বিরক্তি আসবে স্বাভাবিক। কিন্তু বুঝবেন কী করে আপনার নম্বর সংশ্লিষ্ট ব্যক্তি ব্লক করে দিয়েছেন?

খুব সহজ উত্তর হলো- যতবারই ফোন করুন না কেন শুনবেন নম্বরটি ব্যস্ত আছে। 

পাশাপাশি জানবেন, নম্বর ব্লক থাকলে টেলিকম অপারেটর তরফ থেকে নির্দিষ্ট কোনো বার্তা শোনানো হয় না। আগে কখনো শোনেননি এমন কোনো বার্তা যদি শুনতে পান, তাহলে বুঝবেন আপনাকে সেই ব্যক্তি ব্লক করে থাকতে পারেন। আর দিনে একাধিকবার ফোন করার পরও একই বার্তা শুনলে নিশ্চিত হবেন, সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।

কোনো ব্যক্তিকে ফোন করলে একবার রিং হওয়ার পরেই যদি তা ভয়েস মেইলে চলে যায়, অথবা ফোন ব্যস্ত বলে, তাহলেও বুঝে নিতে হবে আপনাকে ব্লক করেছেন তিনি। প্রতি বার ফোন করার পরে একই অভিজ্ঞতা হলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন।

কোনো ব্যক্তিকে ফোন করলে যদি সব সময় ব্যস্ত বলে, অথবা ব্যস্ত বলার পরই ফোন কেটে যায়, তাহলেও বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা