স্যামসাং গ্যালাক্সি সিরিজের ৬১টি মডেল নিষিদ্ধ!
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে। অত্যাধুনিক ফিচার থাকার কারণে প্রতিষ্ঠানটির ফোনগুলোও কমবেশি সবাই পছন্দ করেন। কিন্তু সম্প্রতি পেটেন্ট লঙ্ঘনের কারণে রাশিয়ার বাজারে ৬১টি মডেলের ফোন বিক্রয় কার্যক্রম বন্ধ করেছে দেশটির আদালত।
রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ এই তালিকায় মোট ৬১টি গ্যালাক্সি ফোনের নাম রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সম্প্রতি লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ মডেলটিও।
মূলত সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি এসকিউডব্লিউআইএন-এসএ -এর মালিকানাধীন পেটেন্ট লঙ্ঘন করার দায়ে স্যামসাংয়ের এই ৬১টি স্মার্টফোনের আমদানি ও বিক্রয় বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
রিপোর্টে বলা আরও হয়েছে, এসকিউডব্লিউআইএন-এসএ প্রায় আট বছর আগে রাশিয়ার বাজারে পেমেন্ট সংক্রান্ত একটি প্রযুক্তি বিকাশের জন্য পেটেন্ট দায়ের করে। অন্যদিকে, স্যামসাং ২০১৫ সালে তার পেমেন্ট সিস্টেম ‘ স্যামসাং পে’ চালু করে এবং ২০১৬ সালে রাশিয়ায় এই পরিষেবা প্রসারিত করে। এই পেমেন্ট সিস্টেমটি এসকিউডব্লিউআইএন-এসএ-র কপি বলে অভিযোগ রয়েছে।
রাশিয়ায় যেসব স্মার্টফোন নিষিদ্ধ হয়েছে
দেশটির আদালত, স্যামসাংকে ২০১৭ সালে চালু হওয়া গ্যালাক্সি জে ৫ স্মার্টফোন বিক্রি করতে নিষেধ করেছে। তবে নিষিদ্ধ হওয়া ৬১টি ফোনের মধ্যে এই বছর বাজারে আসা গ্যালাক্সি ফ্লোড ৩ ও ফ্লিপ ৩ মডেলগুলিরও নাম রয়েছে। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে স্যমসাং পাল্টা আপিল করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা ছিল। আর স্যামসাং পে, সেদেশের তৃতীয় জনপ্রিয় কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম, যা রাশিয়ার প্রায় ১৭% মানুষ ব্যবহার করেন।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা