জুড়ীতে গরু চুরির মূল হোতা দুই সহযোগীসহ গ্রেফতার
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় গরু চুরির মূল হোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এস আই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জুড়ী থানার মামলা নং ১১। গ্রেফতারকৃতরা হলেন, গরু চুরির মূল হোতা উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে পামেল হোসেন (৪০),
একই গ্রামের মৃত শরীফ মিয়ার ছেলে আবুল হাসিম (৪০), গিয়াস উদ্দিন হখাই মিয়ার ছেলে মোঃ বিল্লাল (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পামেল মিয়ার বিরুদ্ধে আরোও তিনটি চুরির মামলা রয়েছে। এসব চুরির মামলায় সে বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিন পেয়ে বের হয়ে আবারও গরু চুরিতে জরিয়ে পড়ে। সর্বশেষ গত সপ্তাহআগে সে চুরির মামলায় জামিন পেয়ে আবারও গরু চুরির মামলায় গ্রেফতার হন।
উপজেলার গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী ইউনিয়নের লোকজনের সাথে আলাপ করে জানা যায়, পামেল এলাকার চিহ্নিত গরু চুর হিসেবে পরিচিত। সে জেলে থাকলে এলাকায় গরু চুরি হয় না। কিন্তু সে জেলে থেকে জামিনে বের হয়েই আবার গরু চুরিতে নেমে পড়ে।এ বিষয়ে জুড়ী থানার এসআই জাকির হোসেন বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। চুরদের গ্রেফতারের পাশাপাশি আমরা বিট পুলিশিং জোরদার করেছি।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃত গরু চুরদের বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। গরু চুরদের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত আছে। কোন অবস্থায় গরু চুরদের রেহাই দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ