মান্দায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোজাফফর হোসেনের আলোচনা সভা
আসন্ন (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনা সভা করেছেন অধ্যক্ষ মোজাফফর হোসেন। শুক্রবার (২২ অক্টোবর) উপজেলার চকদেবিরাম চকভোলাই সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ মোজাফফর হোসেন আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়ে ভোট প্রার্থনা করেন। আলোচনা সভায় অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। সমাজ বিনির্মাণে শিক্ষিত মানুষকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। শিক্ষিত মানুষ সেবা করার সুযোগ পেলে সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। আপনাদের মূল্যবান ভোট সঠিক স্থানে প্রয়োগ করে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলার সুযোগ দিন। মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে আমি বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে