টাঙ্গাইলে জনতা ব্যাংক লিমিটেড স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করায় রোড শো অনুষ্ঠিত
টাঙ্গাইলে জনতা ব্যাংক লিমিটেড গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করেছে। এ উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল এরিয়া অফিসের উদ্যোগে ২৩ অক্টোবর শনিবার ব্যানার-ফেস্টুন সম্বলিত রোড শো এর আয়োজন করা হয়। জনতা ব্যাংক লিমিটেড ট্রেজারী চালানের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা প্রদানে এ পদ্ধতি গ্রহণ করছে। জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল এরিয়ার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিতিতে রোড শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল এরিয়ার ডিজিএম ফারজানা খালেক। সারা দেশের জনতা ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক সাবচার্জ এর অর্থ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখন থেকে এভাবেই গ্রহণ করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান খান বলেন, স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু, ডিজিটাল বাংলাদেশ গড়তে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। রোড শো তে উপস্থিত সকলেই স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালুর জন্য জনতা ব্যাংক লিমিটেডের সিও ও এমডি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আজাদ ও এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। রোড শো শহরের পৌর উদ্যান থেকে শুরু হয়ে নিরালা মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ মোড়, সিএন্ডবি রোড, ডিস্ট্রিক্ট বটতলা'সহ প্রধান প্রধান সড়ক ঘুরে সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ করে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’