লৌহজংয়ে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
লৌহজংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল-আমিন শেখ (১৭) নামক এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নে পাকা ব্রীজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আল আমিনের মামা আবুল হোসেন জানান, গত শুক্রবার সকালে প্রতিদিনের মতো রিক্স চালানোর জন্য বাসা থেকে বের হয় আল-আমিন। কিন্তু প্রতিদিনের মতো বাসায় না ফেরার কারণে আমরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখোঁজি করি। অবশেষে স্থানীয় মানুষ দুইদিন পর রবিবার সকালে আল আমিনের লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান আল আমিন আত্মহত্যা করার মতো ছেলে না। অভাবের তারনায় ছোট থেকেই রিক্সা চালায়। জীবন যুদ্ধের সংগ্রাম করছে অনেক আগে থেকেই। আল আমিন শেখ উপজেলার বৌলতলী ইউনিয়নের ধারার হাট গ্রামের লিটন শেখের ছেলে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনও কোন লিখিত অভিযোগ পাইনি তবে। আমাদের আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied