‘লক্ষ্য একটাই, বিশ্বকাপ’- ভারতকে হারিয়ে বললেন বাবর
বিশ্বজয়ী ইমরান খান তা করে দেখাতে পারেননি; পারেননি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শহিদ আফ্রিদিও। সে অভূতপূর্ব কীর্তিটাই গড়ে ফেলেছেন বাবর আজম। প্রথম পাক অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতকে হারানোর নজির গড়েছেন তিনি।
তবে পাকিস্তান অধিনায়ক এখানেই থামতে চান না। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের ধারা কাটিয়ে উঠেও উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন বাবর। বরং তাঁর পা রয়েছে মাটিতেই। সেটা বোঝা গেল ম্যাচের পর সতীর্থদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বক্তব্যেই। সতীর্থদের মনে করিয়ে দিলেন, শুধু ভারতকে হারালেই চলবে না, বিশ্বকাপটাও যে জিততে হবে দলকে!
ম্যাচের পর সতীর্থদের উদ্দেশে বাবর বলেন, ‘দলগত পারফর্ম্যান্সে ভর করে আমরা ম্যাচ জিতেছি। এই বিষয়টা কোনোভাবেই ছাড়লে চলবে না। উপভোগ করো, তবে উচ্ছ্বাসে ভেসে যেও না। এই ম্যাচটা এখন অতীত। সবাই মিলে উপভোগ করব, সেটা কাপ জেতার পর। আমাদের লক্ষ্য একটাই, বিশ্বকাপ।’
বাবর সেখানে আরও যোগ করলেন, ‘কোনও সময়েই আমাদের যেন গা ছাড়া মনোভাব দেখা না দেয়। যারই বোলিং আসুক, ব্যাটিং আসুক বা ফিল্ডিং, ১০০ শতাংশ দিতে হবে।’
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়, তাও দশ উইকেটের ব্যবধানে, এই জয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে, সেটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই বলেছিলেন বাবর। সেটা ধরে রাখার তাগিদ দিলেন সতীর্থদের। পাক দলনায়ক বলেন, ‘আমাদের এই মোমেন্টাম ধরে রাখতে হবে। টুর্নামেন্ট এই মাত্র শুরু। সামনে অনেক ম্যাচ রয়েছে। কোনও সময়েই যেন আমাদের লক্ষ্যটা সরে না যায়। এটা আমাদের বদভ্যাস। আমাদেরকেই সেটা বদলাতে হবে। ধীরে ধীরে ছবিটা বদলাচ্ছে। তাই সবাইকে বলছি, বাড়তি উত্তেজিত হওয়ার কিছু নেই।’
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি