অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ ছবি তুলেছেন কারিনা!
বলিউডের এ প্রজন্মের অভিনেতা অর্জুন কাপুর প্রেম করেন আইটেম গার্ল মালাইকা আরোরার সঙ্গে। যিনি তার চেয়ে বয়সে ১২ বছরের বড়। তবে বয়সের বাধা পেরিয়ে কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এ যুগল।
শনিবার (২৩ অক্টোবর) ছিল মালাইকার জন্মদিন। বিশেষ এই দিনে একটি বিশেষ ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন। যেখানে দেখা যায়, অর্জুনকে চুমু খাচ্ছেন মালাইকা।
ছবিটির ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘শুধু আজকে নয়, সব সময়ই তোমার হাসি দেখতে চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই বছর যেন সবচেয়ে বেশি হাসতে পার তুমি।’
এই ছবিতে বলিউডের অনেক তারকা মন্তব্য করেছেন। মালাইকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একটি মন্তব্যে আটকে গেছে সবার চোখ। সেটা হলো কারিনা কাপুরের। তিনি লিখেছেন, ‘আমি ফটোক্রেডিট চাই অর্জুন কাপুরজ’।
কারিনার এই মন্তব্যে বোঝাই যাচ্ছে, অর্জুন ও মালাইকার ঘনিষ্ঠ ছবিটি তুলেছেন তিনি। তাই ফটোগ্রাফার হিসেবে তার নামটি যেন অর্জুন উল্লেখ করেন, সেই আবদার করেছেন নবাবপত্নী।
উল্লেখ্য, মালাইকা আরোরার বর্তমান বয়স ৪৮ বছর। তবে নিয়মিত ব্যায়াম ও কসরতের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন তিনি। এজন্য তাকে বলিউডের ফিটনেস কুইনও বলা হয়। ১৯৯৮ সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে। ২০১৭ সালে তাদের সংসার ভেঙে যায়।
ডিভোর্সের আগে থেকেই অর্জুনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মালাইকার। ২০১৬ সাল থেকে তারা ডেট করছেন। প্রথম দিকে লুকোছাপা করলেও এখন নিজেদের সম্পর্ক প্রকাশ করতে দ্বিধা করেন না অর্জুন-মালাইকা।
এমএসএম / এমএসএম
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!