দৃষ্টিহীন আয়েশার পাশে মানবিক সংগঠন ‘সুখ পাখি’
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের দৃষ্টিহীন ও অসহায় মা আয়েশা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। এক আমেরিকাপ্রবাসীর অর্থায়নে পরিবারটিকে দুটি ছাগল, দুই বস্তা চাল ও চারটি মুরগি প্রদান করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে সংগঠনের ‘আলোর জন্য জাকাত তহবিল’ প্রকল্পের আওতায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। মানবিক সংগঠন সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব সহায়তাসামগ্রী স্থানীয় গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবিরের কাছে পৌঁছে দিলে তিনি তা আয়েশা খাতুনের পরিবারের হাতে তুলে দেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আয়েশা খাতুন বলেন, ‘আমি চোখে দেখি না, মেয়েটাও প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটছিল। কোনো আয়-রোজগার নেই, মেয়ের চিকিৎসার সামর্থ্যও ছিল না। এমন পরিস্থিতিতে ছাগল, চাল ও মুরগি পেয়ে বড় উপকার হলো। যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাঁদের ভালো রাখুন।’
আয়েশা খাতুন সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকার বাসিন্দা। দুই বছর আগে স্বামী কবির হোসেন মারা যাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কঠিন জীবনসংগ্রাম শুরু হয় তাঁর। নিজের দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে কোনো কাজ করতে পারেন না। সরকারি ভাতার সামান্য অর্থ আর মানুষের সাহায্যেই চলছিল সংসার। তাঁর ১৩ বছর বয়সী মেয়ে আকলিমা শারীরিক ও বাক্প্রতিবন্ধী; অর্থাভাবে তার চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।
পরিবারটির দুর্দশার চিত্র তুলে ধরে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় মানবিক সংগঠনটির। তবে স্থানীয়রা জানান, এককালীন সহায়তায় কিছুটা স্বস্তি মিললেও দৃষ্টিহীন আয়েশার প্রতিবন্ধী মেয়ের স্থায়ী সুচিকিৎসা ও সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন