ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:১

সেনেগালের ডাকারে চলছে যুব অলিম্পিক। বাংলাদেশের অ্যাথলেট শিপন মিয়া ১০০ মিটার স্প্রিন্টে সপ্তম হয়ে চমক সৃষ্টি করেছেন। 

২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকসে জহির রায়হান সেমিফাইনালে উঠেছিলেন। এরপর শিপনের আজকের পারফরম্যান্স বৈশ্বিক পর্যায়ের।

সিনিয়র অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদরা হিটেই বাদ পড়েন। এশিয়ান কিংবা কমনওয়েলথ গেমসেও বাংলাদেশের সেই রকম ফলাফল হয় না। এমনকি যুব অলিম্পিকেও বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স ছিল না। এবারই শিপন মিয়া ফাইনাল পর্যন্ত লড়েছেন। 

সেনেগালের ডাকারে বয়সভিত্তিক এই অলিম্পিক গেমসে ১০০মিটার স্প্রিন্টে শিপন মিয়া ১১.০৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল শেষ করেন। এটা তার ক্যারিয়ার সেরা টাইমিং। 

দুই সেমিফাইনালে শীর্ষ চার জন ও দুই সেমিফাইনাল মিলিয়ে শীর্ষ টাইমিংধারী ফাইনালে খেলেন। শিপন দুই নম্বর হিটে চতুর্থ হয়ে ফাইনালে উঠেন।

ফাইনালে ৯ জনের মধ্যে সপ্তম হন শিপন, তার টাইমিং ১১.১৮ সেকেন্ড। ব্রোঞ্জ পদক পাওয়া পোল্যান্ডের স্প্রিন্টারের টাইমিং ১০.৬১ সেকেন্ড। 

aliul / aliul

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!

চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

একুশ শতাব্দীতে লোপেজই প্রথম যে কীর্তি গড়লেন

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

শেষ দিনের পরিকল্পনা নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন

লোপেজের জোড়ায় অ্যাতলেটিকোকে হারিয়ে এককভাবে শীর্ষে বার্সেলোনা

৪০ বছরে প্রথমবার এত বাজে অবস্থায় ইউনাইটেড

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা