ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:৪

সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ইতোমধ্যে ক্যারিবিয়ানদের লিড সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে।

১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়েছে তাদের ষষ্ঠ উইকেট।

শেষ দিন দলকে মাঠে পাঠানোর আগে বাংলাদেশের কোচ বললেন, ‘শেষে ব্যাট করতে নামলে পঞ্চম দিনটা সবসময়ই কঠিন হয়। ভালো ব্যাপার হলো উইকেটটা এখনও ভালো খেলছে, উইকেটে কোনো সমস্যা নেই। ওরা কী করে, তা আমরা অপেক্ষা করে দেখব। আজ সকালে আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলব।’

শুরুটা কেমন হয় সেদিকে চোখ সিমন্সের, ‘পরিস্থিতি এবং প্রথম ঘণ্টায় কী হয়, তা দেখতে হবে। ওরা কী করে, তা দেখা যাক, তারপর আমরা ঠিক করব দিনের খেলাটা কীভাবে খেলব। এটা একটা টেস্ট ম্যাচ। আপনি টেস্ট ম্যাচ হারতে চান না, আপনি ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন।’

aliul / aliul

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!

চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

একুশ শতাব্দীতে লোপেজই প্রথম যে কীর্তি গড়লেন

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

শেষ দিনের পরিকল্পনা নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন

লোপেজের জোড়ায় অ্যাতলেটিকোকে হারিয়ে এককভাবে শীর্ষে বার্সেলোনা

৪০ বছরে প্রথমবার এত বাজে অবস্থায় ইউনাইটেড

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা