ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শেষ দিনের পরিকল্পনা নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:২

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ইতোমধ্যেই তিনশর বেশি রানের লিড নিয়েছে। শেষ দিনও তারা ব্যাটিংয়ে নেমেছে। এর আগে দলের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

বাংলাদেশের কোচ বললেন, ‘শেষে ব্যাট করতে নামলে পঞ্চম দিনটা সবসময়ই কঠিন হয়। ভালো ব্যাপার হলো উইকেটটা এখনও ভালো খেলছে, উইকেটে কোনো সমস্যা নেই। ওরা কী করে, তা আমরা অপেক্ষা করে দেখব। আজ সকালে আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলব।’

শুরুটা কেমন হয় সেদিকে চোখ সিমন্সের, ‘পরিস্থিতি এবং প্রথম ঘণ্টায় কী হয়, তা দেখতে হবে। ওরা কী করে, তা দেখা যাক, তারপর আমরা ঠিক করব দিনের খেলাটা কীভাবে খেলব। এটা একটা টেস্ট ম্যাচ। আপনি টেস্ট ম্যাচ হারতে চান না, আপনি ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন।’

গতকাল চতুর্থ দিনের শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ক্যারিবীয় ওপেনার। ব্র্যান্ডন কিং ও জোশুয়া ডা সিলভা গড়েন ৮৫ রানের জুটি। প্রথম ইনিংসে বাংলাদেশি পেসাররা গতি-সুইংয়ের ঝড় তুললেও দ্বিতীয় ইনিংসে পাত্তা দেয়নি উইন্ডিজ ব্যাটাররা। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা সফরকারীদের দুবার ধাক্কা দেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও নির্বিষ বোলিংয়ে সমালোচিত ছিলেন তাইজুল-মিরাজরা। তবে তাইজুল ইসলামের হাত ধরেই এদিন প্রথম সাফল্য আসে। তার বলে এলবিডব্লিউ হয়ে ডা সিলভা ৩৬ রানে ফেরেন। ভাঙে সফরকারীদের ওপেনিং জুটি। অবশ্য ততক্ষণে তারা ৫৫ রানের লিড নিয়ে ফেলে। ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন কিং।

দ্বিতীয় উইকেট জুটিও দ্রুতগতিতে আগাচ্ছিল। ৩৪ রানের সেই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে শান্তর হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলটি কিংয়ের ব্যাটের বাইরের কানায় লেগে যায় স্লিপে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ওই উইকেটই কিছুটা স্বস্তির ছিল বাংলাদেশের জন্য!

তৃতীয় উইকেট জুটিটা আরও বড়। কেভিন উইকহ্যামকে নিয়ে বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করে গেছেন কাভেম হজ। এসময় দুজন মিলে গড়েন ১৫৫ রানের জুটি। তাতেই বড় হতে থাকে লিড। ফিফটি পূরণের পর ৭৮ রানে থামেন উইকহ্যাম। তাকে আউট করেন তাইজুল ইসলাম।

দিনের শেষ পর্যন্ত আর কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। আমির জাঙ্গুকে নিয়ে ৬১ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েছেন হজ। এর মাঝেই সেঞ্চুরিও তুলে নেন এই ক্যারিবীয় ব্যাটার। দিন শেষে ১৪০ রানে কাভেম হজ ও ২০ রানে জাঙ্গু অপরাজিত রয়েছেন।

চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন তাইজুল ইসলাম। আর একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

aliul / aliul

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!

চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

একুশ শতাব্দীতে লোপেজই প্রথম যে কীর্তি গড়লেন

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ

শেষ দিনের পরিকল্পনা নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন

লোপেজের জোড়ায় অ্যাতলেটিকোকে হারিয়ে এককভাবে শীর্ষে বার্সেলোনা

৪০ বছরে প্রথমবার এত বাজে অবস্থায় ইউনাইটেড

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা