একুশ শতাব্দীতে লোপেজই প্রথম যে কীর্তি গড়লেন
রাফিনহা-লামিনে ইয়ামালদের ছাপিয়ে নিজের শততম লিগ ম্যাচে সব আলো কেড়ে নিলেন ফারমিন লোপেজ। মেত্রোপলিতানোতে গতকাল লা লিগার ১২তম ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে পিছিয়ে পড়েও তার জোড়া গোলে ম্যাচ জিতেছে বার্সেলোনা।
এক্স-এ পরিসংখ্যান বিশেষজ্ঞ ‘মিস্টার চিপ’ জানিয়েছে, লা লিগার শততম ম্যাচে জোড়া গোল খুব একটা দেখা যায় না। লোপেজের আগে তিন জন এই কীর্তি গড়েছিলেন। ১৯৯৯ সালে রিভালদো, ১৯৬৬সালে এলাদিও ও ১৯৫৭ সালে কুবালা। আর একুশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে এই অবিশ্বাস্য কীর্তি গড়লেন লোপেজ।
শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে রিয়াল ৩০ পয়েন্ট নিয়ে বার্সাকে ধরে ফেলেছিল। যদিও গোল ব্যবধানে তারা পেছনে ছিল। তবে ঠিকই তিন পয়েন্টে এগিয়ে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। মেত্রোপলিতানো স্টেডিয়ামে পাওয়া ২-১ গোলের জয়ে ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট বার্সার।
এই মৌসুমে বার্সা ১২ লিগ ম্যাচের ১১টি জিতল। গত মাসে এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হেরে কেবল পয়েন্ট হারায় তারা। রোমাঞ্চকর প্রথমার্ধে ভালো অবস্থানে ছিল অ্যাতলেটিকো। হুলিয়ান আলভারেজ ষষ্ঠ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন। তার সামনে ছিলেন কেবল অতিথি গোলকিপার হোয়ান গার্সিয়া। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার একটু বেশিবার বল স্পর্শ করায় সুযোগ হাতছাড়া করেন।
দুই দলই তারপর গোলপোস্টে বল মেরেছে। মার্ক পিউবিলের হেড গোলবারে আঘাত করে। তারপর পেদ্রির প্রচেষ্টা পোস্টে লেগে ব্যর্থ হয়। স্বাগতিকরা দশম মিনিটে এগিয়ে যায়। আলভারেজের নিচু ক্রসে জিউলিয়ানো সিমিওনে জাল কাঁপান।
প্রথম গোলের পরপর এক মিনিট খেলা বন্ধ থাকে। খেলোয়াড়রা ও সমর্থকরা মাঠে খেলা চলাকালে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলকে শ্রদ্ধা জানান। অ্যাতলেটিকো তাদের ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু বার্সেলোনা হাফটাইমের ঠিক আগে সমতা ফেরায়। স্বাগতিকরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁকানো শটে জাল খুঁজে পান লোপেজ। দ্বিতীয়ার্ধে আরও প্রাণবন্ত ছিল বার্সা। ৬৬তম মিনিটে লামিনে ইয়ামালের বুদ্ধিদ্বীপ্ত পাস ধরে লোপেজ পরাস্ত করেন ইয়ান ওবলাককে। লিগে দ্বিতীয় হারে অ্যাতলেটিকো তিনে নেমে গেল, বার্সার সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টের।
aliul / aliul
সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!
চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান
একুশ শতাব্দীতে লোপেজই প্রথম যে কীর্তি গড়লেন
শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিলো বাংলাদেশ
শেষ দিনের পরিকল্পনা নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ
যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন
লোপেজের জোড়ায় অ্যাতলেটিকোকে হারিয়ে এককভাবে শীর্ষে বার্সেলোনা
৪০ বছরে প্রথমবার এত বাজে অবস্থায় ইউনাইটেড
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!
স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন