সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদ আর নেই
মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখার পরিচিত মুখ, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ উদ্দিন (বটল) আর নেই।সোমবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এ উপজেলা চেয়ারম্যানের ভাতিজা পূর্বজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উদ্দিন বটল অবিভক্ত বড়লেখা-জুড়ী উপজেলা পরিষদের ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড করায় তিনি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। সততা, সাদাসিধা জীবনযাত্রা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তিনি ছিলেন অনন্য। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে সাবেক এ উপজেলা চেয়ারম্যানের জন্য দোয়া চাওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied