অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করে চক্রটি। প্রথমে অল্প পরিমাণ টাকা দিয়ে বিশ্বাস অর্জনের পর বিনিয়োগের নামে হাতিয়ে নেওয়া হয় ২৫ লাখ টাকা।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রংপুরের কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জের মাহতাবপুর এলাকার মো. মাহফুজ আলী (৩১) এবং রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার মো. আব্দুল আলিম (৩০)।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘উইথলোকালস’-এর ওয়েবসাইট নকল করে ওই প্রতিষ্ঠানের নামে মামলার বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয়। তার বিশ্বাস অর্জনের জন্য প্রথমে ৯০০ টাকা এবং পরবর্তী সময়ে বিভিন্ন দফায় মোট ৩৪ হাজার টাকা দেয় চক্রটি। এরপর ক্লোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাকে অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।
চক্রটির প্রস্তাবে সাড়া দিয়ে ফিরোজ কায়সার মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি পল্টন থানায় মামলা করেন। ২০২৫ সালের ১ নভেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ১০৯, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার তদন্তে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। ছয় সদস্যের ওই গ্রুপের অ্যাডমিন মাহফুজ আলী। আব্দুল আলিম ছিলেন গ্রুপটির অন্যতম সদস্য।
তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাতে সিআইডি জানায়, গ্রুপটির সদস্যরা দেশজুড়ে অনলাইনে প্রতারণা করার জন্য মানুষের তালিকা তৈরি করতেন। পাশাপাশি কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে, তা প্রাথমিকভাবে নির্ধারণ করতেন। মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর একই এলাকা থেকে আব্দুল আলিমকেও গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ মামলায় এর আগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূর্বে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
aliul / aliul
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা
ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’
সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো