নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করল বিপ্লবী গার্ড
নিজেদের আরেকটি নতুন মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। বুধবার দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মাটির নিচে থাকা মিসাইল সিটির ভেতর ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং এগুলো ছোড়ার লঞ্চ সিস্টেম আছে।
তবে এ মিসাইল সিটি কোথায় অবস্থিত সেটির ব্যাপারে কোনো কিছু জানায়নি তাসনিম নিউজ। এছাড়া এটির ভেতর কত অস্ত্র আছে তাও প্রকাশ করা হয়নি।
মিসাইল সিটি উন্মোচনে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাভি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সব মিসাইল ও ড্রোন উৎপাদন কারখানা মাটির নিচে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যেন ড্রোন ও মিসাইল উৎপাদন ব্যহত করতে না পারে সেজন্যই এমন পরিকল্পনা করছে তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এ সময় ইরানের মিসাইল উৎপাদন ব্যহত করতে চেয়েছিল তারা। তবে টানা ৪০ দিন চলা যুদ্ধে প্রতিদিনই ইরান অসংখ্য মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের মিসাইল সক্ষমতাকে তারা ধ্বংস করে দিয়েছেন।
সূত্র: তাসনিম নিউজ
aliul / aliul
দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া
মক্কায় ফের আছড়ে পড়ল হুথি-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
এনডিভিয়া প্রধানের আরও এক প্রেমের সম্পর্ক ফাঁস
বন্দি বিনিময় সম্মতির পর আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপের সমাপ্তি
নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করল বিপ্লবী গার্ড
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন
ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর
দক্ষিণ কোরিয়ায় ৩২টি যানবাহনকে আঘাত যাত্রীবাহী বাসের, আহত ৫৭
আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত
অক্টোবরে রেকর্ড সংখ্যক জাহাজে হামলা হরমুজে
মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪টি হামলা সেনাবাহিনীর, ‘নিষ্ক্রিয়’ ১৯০ জন হুথি