বন্দি বিনিময় সম্মতির পর আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপের সমাপ্তি
বড় সংখ্যক যুদ্ধবন্দি বিনিময়ে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আবুধাবিতে শেষ হয়েছে রাশিয়া-ইউক্রেনের দু’দিনের শান্তি-সংলাপ। তবে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দু’পক্ষের মতপার্থক্য এখনও রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের আহ্বানে গত ১০ নভেম্বর আবুধাবিতে সংলাপে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। এর আগে সর্বশেষ যুদ্ধরত দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছিল গত ফেব্রুয়ারিতে।
তার প্রায় ৯ মাস পর অনুষ্ঠিত এই বৈঠকটি ঘিরে স্থায়ীভাবে যুদ্ধাবসানের প্রত্যাশা খানিকটা হলেও বেড়েছিল, যদিও তা অনেকাংশেই পূরণ হয়নি।
রাশিয়া ও ইউক্রেন উভয়ই অবশ্য জানিয়েছে যে, আবু ধাবির আলোচনায় অগ্রগতি হয়েছে এবং আলোচনা অব্যাহত থাকবে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠক থেকে বড় কোনো সুনির্দিষ্ট সাফল্যের ঘোষণা আসেনি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও ব্যাপারটি স্বীকার করেছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে কুশনার জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, শান্তির পথে একটি উপায় খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আশাও প্রকাশ করেছেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানের পথে সবচেয়ে বড় ইস্যু হলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার ইউক্রেনীয় প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি। প্রেসিডেন্ট পুতিন চান, ইউক্রেন যেন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—পূর্বাঞ্চলীয় এই চারটি প্রদেশ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেয়। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এই চার প্রদেশকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি।
আরও যেসব দাবি রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সেগুলো হলো—ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ করতে হবে, সামরিক শক্তির ওপর কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে এবং ইউক্রেনে রুশ ভাষা ও মস্কো-পন্থী অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে।
প্রেসিডেন্ট পুতিন এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান। তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন।
আবুধাবির বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শান্তির বিনিময়ে পূর্ব ইউক্রেনের চার প্রদেশকে রাশিয়ার কাছে সমর্পণ করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকে কিয়েভ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভূখণ্ড নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা আলোচনার মোড় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা এবং পুনর্গঠনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
রয়টার্সকে কুশনার বলেন, “বাস্তবতা হলো, বর্তমানে উভয় পক্ষের মধ্যে কোনো আস্থা নেই—এ ধরনের সংঘাতের পর এমনটা হওয়াই স্বাভাবিক।”
“আলোচনায় ভূখণ্ড সংক্রান্ত যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো সমাধান করা সবচেয়ে কঠিন হবে। তবে তারপরও আমার মনে হয়, আবুধাবির এ বৈঠক জটিল এ ইস্যুটি সমাধানের লক্ষ্যে একটি ভালো প্রাথমিক পদক্ষেপ।”
কুশনার জানিয়েছেন যে, তিনি এবং যুক্তরাষ্ট্রের আরেক প্রতিনিধি স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনার জন্য যাবেন। সেখানে তারা আলোচনায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করার বিষয়টি উত্থাপন করবেন; কুশনারের মতে, এই প্রক্রিয়ায় ইউরোপের অংশগ্রহণ থাকা আবশ্যক।
তারপর মার্কিন প্রতিনিধি দলের আয়ারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে জেলেনস্কির সঙ্গে তাঁদের সাক্ষাতের কথা রয়েছে। জেলেনস্কি সেখানে ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে যোগ দেবেন।
আবুধাবির বৈঠকে মূল ইস্যুগুলোর সুরাহা না হওয়ায় আপাতত যুদ্ধবন্দি বিনিময়ে পারস্পরিক সম্মতিকেই বড় অগ্রগতি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। যদিও কত জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে— সেই সংখ্যা এখনও নির্ধিারণ করেনি দু’পক্ষ।
রয়টার্সকে কুশনার বলেছেন, “সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে এটিই হবে বন্দিদের সবচেয়ে বড় মানবিক মুক্তি।”
সূত্র : রয়টার্স
aliul / aliul
দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া
মক্কায় ফের আছড়ে পড়ল হুথি-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
এনডিভিয়া প্রধানের আরও এক প্রেমের সম্পর্ক ফাঁস
বন্দি বিনিময় সম্মতির পর আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপের সমাপ্তি
নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করল বিপ্লবী গার্ড
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন
ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর
দক্ষিণ কোরিয়ায় ৩২টি যানবাহনকে আঘাত যাত্রীবাহী বাসের, আহত ৫৭
আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত
অক্টোবরে রেকর্ড সংখ্যক জাহাজে হামলা হরমুজে
মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪টি হামলা সেনাবাহিনীর, ‘নিষ্ক্রিয়’ ১৯০ জন হুথি